সারাদেশ

সালথায় মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

প্রিন্ট
সালথায় মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

ছবি : সালথায় মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা


প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, দুপুর ২:২৫

ফরিদপুরের সালথায় মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বরে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ কামরুল ইসলাম, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, যুবদল নেতা বালাম হোসেন, শাফিকুল ইসলাম, জসিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।