সারাদেশ

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রসংলাপ ফোরাম-SDF এর পক্ষ হতে ময়মনসিংহ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী

প্রিন্ট
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রসংলাপ ফোরাম-SDF এর পক্ষ হতে ময়মনসিংহ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী

ছবি : মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রসংলাপ ফোরাম-SDF এর পক্ষ হতে ময়মনসিংহ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী


প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, সকাল ৮:৪৮

মহান স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) উপলক্ষে রাষ্ট্রসংলাপ ফোরাম-এর উদ্যোগে ময়মনসিংহে ১৯৭১ -এর মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ময়মনসিংহ জাতীয় স্মৃতি সৌধ-এ উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং ময়মনসিংহ বিভাগীয় সংগঠক কে. এম. নূহ্ পারভেজ (বিজয়)। স্বাধীনতার মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF এর বিভিন্ন পর্যায়ের সংগঠক ও স্বেচ্ছাসেবীরা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাতে দৃঢ় ভাবে অঙ্গীকারবদ্ধ রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF -এর প্রতিটি সংগঠক। পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে এবং দেশকে উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে দেশ ব্যপি রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF -এর সংগঠকরা একযোগে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF -এর তিনটি মূলনীতি ন্যায়, সংস্কার ও উন্নয়ন এবং মূল মন্ত্র হল "সংলাপে সমাধান, চাপে পরিবর্তন"। রাষ্ট্র সংস্কার, দূর্ণীতি মুক্ত, বৈষম্য মুক্ত দেশ গঠনে এবং জনস্বার্থে রাষ্ট্রেকর্তৃক গ্রহণকৃত পদক্ষেপগুলোর যৌক্তিক সমাধান এবং বিতর্কিত বিষয়গুলোর সুস্পষ্ট ব্যখ্যা ও জনমত তৈরীই রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF -এর মূল উদ্দেশ্য। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীন জুলাই যোদ্ধা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজকে নিয়ে রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF গঠিত। বুদ্ধিবৃত্তিক জ্ঞনচর্চার মাধ্যমে গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত এবং জনমত রাষ্ট্রের কাছে উপস্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগীতা করা, জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিতে যৌক্তিক সমালোচনা ও সংলাপের মাধ্যমে সমাধানের সুস্পষ্ট রূপরেখা বাস্তবায়নে জনসচেতনতা তৈরী করার উদ্দেশ্যে রাষ্ট্রসংলাপ ফোরাম–SDF এর আগামী দিনের পথচলা।