সারাদেশ

সালথা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর

প্রিন্ট
সালথা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর

ছবি : সালথা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর


প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:১১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সালথা উপজেলাবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির দুর্দিনের কাণ্ডারি মোঃ আছাদ মাতুব্বর। তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’ আছাদ মাতুব্বর আরো বলেন, ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। একই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।