রাজনীতি

গোকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী মিনহাজ হোসেনের দোয়া ও সমর্থন প্রার্থনা

প্রিন্ট
গোকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী মিনহাজ হোসেনের দোয়া ও সমর্থন প্রার্থনা

ছবি : শিহাবুল্লাহ মারুফ


প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১১:২৪

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ৮নং গোকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজের পরিচিত মুখ মোঃ মিনহাজ হোসেন।

তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

এসময় তিনি পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনাও জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত রেখে কাজ করে যাচ্ছেন।

শেষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া