নিজস্ব প্রতিবেদক:
১ নং দাঁতভাঙা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ইউপি সদস্য ও রৌমারী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: আবুল হাশেম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং দাঁতভাঙা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান বলেও জানান।
মো: আবুল হাশেম রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের একজন পরিচিত সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মতামত