সারাদেশ

ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, রাত ১০:০৯

ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ভূরুঙ্গামারী সদর উপজেলা আমির মো: মকবুল হোসেনের সভাপতিত্বে এক সুন্দর ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আজিজুর রহমান সরকার স্বপন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব আনোয়ারুল ইসলাম, নবনির্বাচিত এমপি, কুড়িগ্রাম-১ আসন। আরও উপস্থিত ছিলেনমাওলানা মো: আব্দুল হামিদ মিয়া, সহকারী সেক্টেটারী, কুড়িগ্রাম জেলা শাখা, মো: আনোয়ার হোসেন আমীর,ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মো: আলাউদ্দিন আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।মাওলানা মো: আলতাফ হোসাইন, অধ্যক্ষ, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। মো: বাবুল আক্তার, অধ্যক্ষ সোনাহাট ডিগ্রী কলেজ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাময়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।