ছবি : ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ
প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, রাত ২:১৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হলেও অভিযুক্ত দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৮ মার্চ ২০২৬) বিকাল প্রায় ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পুনিয়াউট এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে সিএনজিটি তল্লাশি করে এর ভিতরে থাকা প্যাকেট থেকে মোট ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং সিএনজিটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত