সারাদেশ

ভূরুঙ্গামারী আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রিন্ট
ভূরুঙ্গামারী আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, বিকাল ৪:৩৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা ও ক্ষমতায়ন—সব নারী ও কন্যার জন্য”। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভূরুঙ্গামারী। আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থী ও যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আসমানি ফাউন্ডেশন এর কুইজ প্রতিযোগিতার আয়োজনে বিজয়িনী হয় ১. উম্মে সালমা মোছাঃ বুশরা, ২. মোছাঃ লিমা আক্তার, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন ৩. মোছাঃ মৌসুমী আক্তার, ইসলামপুর যুব সংগঠন, চর ভূরুঙ্গামারী অপরাজিত বাংলাদেশ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনে বিজয়িনী হয় ১. লামিয়া আক্তার নিশি, উচ্চ বিদ্যালয় ২. আলপনা আক্তার আলো, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন ৩. মোহাইমিনুল ইসলাম সোহাগ, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।