গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান এবং একটি এসকেভেটর আটক করা হয়েছে।
উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাটের পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অপরদিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৈশাধামনা গ্রামে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযানে একটি এসকেভেটর (খননযন্ত্র) আটক করা হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত