অপরাধ

বগুড়ায় আবারও ছুরিকাঘাত, কৈপাড়ায় রতন মিয়া আহত

প্রিন্ট
বগুড়ায় আবারও ছুরিকাঘাত, কৈপাড়ায় রতন মিয়া আহত

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, রাত ১১:২৮

বগুড়া:

বগুড়ায় ধারালো চা/কু/র আঘাতে একের পর এক মানুষ আহত হলেও তা থামানোর কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

সর্বশেষ মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার পর বগুড়া সদর উপজেলার কৈপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মোঃ রতন মিয়া (৩৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কৈপাড়ার বাদল মিয়ার পুত্র রতন মিয়ার সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটির এক পর্যায়ে চন্দন বাইশা রোড সংলগ্ন এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।