সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে তাণ্ডব।বাধা দেওয়ায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন।

প্রিন্ট
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে তাণ্ডব।বাধা দেওয়ায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন।

প্রকাশিত : ৩ মার্চ ২০২৬, দুপুর ২:১৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় মধ্যরাতে এক ভয়াবহ ও পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে কিশোরী নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে নাতনিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে একটি সরিষাক্ষেতে ফেলে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে হানা দিয়ে কিশোরী নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার বৃদ্ধা দাদি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং এক পর্যায়ে তাকে হত্যা করে পার্শ্ববর্তী একটি সরিষাক্ষেতে ফেলে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা সরিষাক্ষেতে ওই কিশোরীর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।নৃশংস এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং আইন ও মানবাধিকার সংগঠন এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের সেন্ট্রাল ব্রাঞ্চের ডিরেক্টর ২ তানভীর আহমেদ দ্বীপ।এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও প্রশাসনের ভাইয়েরাও উপস্থিত ছিলেন। তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিদর্শনকালে তরুণ রাজনীতিবীদ,মানবাধিকার কর্মী,বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ দ্বীপ সাংবাদিকদের উদ্দেশ্যে জানান ​"এই বর্বরতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। একটি নিরপরাধ পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।