ভোরে তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়া (২০), সৌরভ রহমান (২১), হাসান রহমান (২২) ও নুর আলম সরকার (২২)-কে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, তারা নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট হ্যাক করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার অর্থ আত্মসাৎ করছিল। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা (নং-৫২, তারিখ: ২৪/০৬/২০২৫) চলমান রয়েছে।
গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত