পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপাসিয়ার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী।
এসময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, রমজানের শিক্ষা আত্মসংযম, সহমর্মিতা ও মানবকল্যাণে কাজ করার প্রেরণা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু পাঠদানের স্থান নয়, বরং নৈতিক মানুষ গড়ার কারিগর।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
মতামত