জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা” এর গ্র্যান্ড ফাইনাল। ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৫০,০০০ টাকা ও ক্রেস্ট, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩০,০০০ টাকা ও ক্রেস্ট, এবং তৃতীয় স্থান অধিকারীকে ২০,০০০ টাকা ও ক্রেস্ট অর্জনকারীকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে।
মতামত