রাজনীতি

ঢাকা-৪ এর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এমপি–পুলিশ বৈঠক

প্রিন্ট
ঢাকা-৪ এর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এমপি–পুলিশ বৈঠক

ছবি : ঢাকা-৪ এর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এমপি–পুলিশ বৈঠক


প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:২৫

ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ঢাকা-৪ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার জনাব মল্লিক আহসান উদ্দিন সামীসহ শ্যামপুর থানা, কদমতলী থানা ও যাত্রাবাড়ী থানা-এর অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকা-৪ এলাকার মাদক বিস্তার, চুরি-ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, যানজট ও ফুটপাত দখলসহ চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক ও কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার, টহল বৃদ্ধি, সিসিটিভি নজরদারি শক্তিশালীকরণ এবং অবৈধ দখল উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্য জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তার অগ্রাধিকার। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঢাকা-৪ কে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।