সারাদেশ

কাজী আশরাফ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রিন্ট
কাজী আশরাফ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ছবি : কাজী আশরাফ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ


প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:১৬

ডেস্ক রিপোর্ট:: পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ২৫০ জন দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাক ত্রাণ বিতরণ ও ৫জনকে অটোরিকশা প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে জনাব কা জী আশরাফ এর সহযোগিতায় এবং 'কাজী আশরাফ ফাউন্ডেশন' এর তত্বাবধানে ব্যক্তিগত যাকাত ফান্ড এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। ২৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর ইউনিয়ন গ্রামে আসমাউল হুসনা ফাউন্ডেশনের সভাপতি হাসান আলী স্যারের উপস্থিতে আংশিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মোঃ হাবিবুল্লাহ, সাপ্তাহিক উত্তর ‍সুরমার সম্পাদক মন্ডলীর সভপতি কাজী মো: মনিনুল ইসলাম, মো: বিল্লাল হোসেন, আব্দুল্লা প্রমুখ।