সারাদেশ

হালিশহরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: শিশু সহ ৯ জন দগ্ধ,

প্রিন্ট
হালিশহরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: শিশু সহ ৯ জন দগ্ধ,

ছবি : হালিশহরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: শিশু সহ ৯ জন দগ্ধ,


প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৫০

কেঁপে ওঠে ২ কিলোমিটার এলাকা চট্টগ্রামের হালিশহর ওয়াপদা এলাকার এইচ ব্লকের একটি ছয়তলা ভবনে ভোররাতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণে শিশু সহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, এইচ ব্লক, রোড-১, হাউস-১৮ নম্বর ভবনের তৃতীয় তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দে আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের সময় ভবনের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আগুনে দগ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।