সাহিত্য

রক্তে রাঙা মাতৃভূমি বইয়ের মোড়ক উন্মোচন।

প্রিন্ট
রক্তে রাঙা মাতৃভূমি  বইয়ের মোড়ক উন্মোচন।

ছবি : রক্তে রাঙা মাতৃভূমি বইয়ের মোড়ক উন্মোচন।


প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪৪

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে প্রকাশিত " রক্তে রাঙা মাতৃভূমি যৌথ কাব্যগ্রন্থের উন্মোচন অনুষ্ঠান ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ইং রোজ শনিবার ,সময়ঃ সন্ধ্যা ৬.০০ টায়, আল-ফালাহ ইসলামীক একাডেমি জুড়ী শাখার হলরুমে অনুষ্ঠিত হয়। বইয়ের সম্পাদক আশরাফুল ইসলাম আল-আজিম এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জনাবঃ ফরিদ উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সদ্য সাবেক সভাপতি জনাবঃ তারেক আজিজ, মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক জনাবঃ তোফাজ্জল হোসেনে, সাহিত্য সম্পাদক জনাবঃ আব্দুল ওয়াহিদ,কলেজ সম্পাদক জনাবঃ তারেক রহমান, সাবেক জুড়ী উপজেলা শাখার সভাপতি জনাবঃ আলমগীর হোসাইন, বর্তমান জুড়ী উপজেলা শাখার সভাপতি জনাবঃ এমরান হোসাইন মনিয়ার, সেক্রেটারি জনাবঃ মোঃ আব্দুল্লাহ ,জুড়ী পূর্ব শাখার সভাপতি জনাবঃ রুমেল আহমদ, সেক্রেটারি জনাবঃ জাবির হোসাইন, জুড়ী দক্ষিণ শাখার সভাপতি জনাবঃ নাজমুল ইসলাম রনি, অর্থ সম্পাদক জনাবঃ আমিনুল ইসলাম,সহ বইয়ের সাথে সংশ্লিষ্ট লেখক মুশতাক আহমেদ শাফিয়ান, মোঃ শরিফ উদ্দিন, নুরুল ইসলাম রোহিন সহ বিভিন্ন লেখক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া ও সকল সাহিত্য অনুরাগী পাঠকবৃন্দ। এই কাব্য গ্রন্থের নির্বাচিত লেখক বৃন্দ- আশরাফুল ইসলাম আল-আজিম, মুশতাক আহমদ শাফিয়ান, ফাতেমা আক্তার শ্যামলী, মোঃ সোহরাব হোসেন খান, নুরুল ইসলাম রোহিন, সাবিহা নাজনীন চাঁদনী, আজিজ ইবনে গণি, নূর নাবীল খান মিঠু, ইয়াসমিন আক্তার, মোঃ সাগর খান, মোঃ শরিফ উদ্দিন, সৃজনী আচার্য নীলা, মোঃ মনজুরুল হক,মোঃ নিরব হাসান ,কানিজ ফাতেমা ডালিয়া। উক্ত অনুষ্ঠানে লেখকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুশতাক আহমদ শাফিয়ান তিনি বলেন “রক্তে রাঙা মাতৃভূমি” কেবল কিছু শব্দের সমষ্টি নয়; এটি ইতিহাসের জীবন্ত সাক্ষ্য, ত্যাগের গৌরবগাথা ও আত্মমর্যাদার অমর দলিল। এই ভূমির প্রতিটি কণা শহীদের রক্তে পবিত্র, প্রতিটি অধ্যায় সংগ্রামের দীপ্ত স্মারক হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সাহিত্য কখনো নিছক বিনোদন নয়; সাহিত্য জাতির বিবেক, সময়ের দর্পণ এবং ভবিষ্যতের পথনির্দেশক। এই গ্রন্থে আমরা ইতিহাসের বেদনা, ভালোবাসা ও চেতনার অগ্নিশিখাকে শব্দে রূপ দেওয়ার চেষ্টা করেছি—যাতে আগামী প্রজন্ম সত্যকে জানে, ত্যাগের মর্যাদা বুঝে এবং দেশপ্রেমকে হৃদয়ের গভীরে ধারণ করে। আমরা বিশ্বাস করি, জ্ঞানই শক্তি এবং কলম সেই শক্তির পবিত্র বাহন। যদি এই বই একজন তরুণের অন্তরে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস জাগিয়ে তোলে, তবে আমাদের শ্রম সার্থক হবে। আসুন, সাহিত্যকে আলোর দিশা বানিয়ে মাতৃভূমির মর্যাদা রক্ষায় আমরা সদা অঙ্গীকারবদ্ধ থাকি। অনুষ্ঠানে অথিতিরা বলেন সাহিত্যে অঙ্গনে নিজেদের আরও মনোনিবেশ করতে হবে। দেশ ও জাতি গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। পরিশেষে যৌথ কাব্য গ্রন্থে সম্পাদক ও নির্বাচিত লেখকদের সাহিত্য সম্মাননা প্রদান করে সকলের কাছে দোয়া কামনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।