অপরাধ

রমজানকে সামনে রেখে ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা: নারায়ণগঞ্জে বিএনপি নেতা দম্পতির বিরুদ্ধে অভিযোগ

প্রিন্ট
রমজানকে সামনে রেখে ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা: নারায়ণগঞ্জে বিএনপি নেতা দম্পতির বিরুদ্ধে অভিযোগ

ছবি : রমজানকে সামনে রেখে ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা


প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:৪০

নারায়ণগঞ্জ জেলার কাশীপুরের নরসিংপুর এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের নামে প্রতারণার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতা ও তার স্ত্রী পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এলাকার প্রায় ৩০০টি পরিবারের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। কার্ডধারীরা দাবি করেন, তাদের জানানো হয়েছিল—এই কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতি মাসে ১,৭২৫ টাকার পণ্য মাত্র ১,২৮৫ টাকায় ক্রয় করা যাবে। ভুক্তভোগী নারীরা জানান, আজ সকালে কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে দুপুর পর্যন্ত কোনো পণ্য বিতরণ না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বুঝতে পারেন, এটি একটি প্রতারণার ঘটনা। এলাকার সহজ-সরল নারীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, ঘটনাটি প্রায় পাঁচ দিন আগের বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।