সারাদেশ

মোল্লাহাটে শহিদ দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

প্রিন্ট
মোল্লাহাটে শহিদ দিবসের  প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:২২

এম এম জাকীর হুসাইন মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি মোল্লাহাটে শহিদ দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। বাগেরহাটের মোল্লাহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নীজ নীজ মতামত ব্যক্ত করেন এবং মাদক দমন, রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার(ভুমি) সুস্মিতা সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, এনসিপির যুগ্ম সমন্বয়ক মিনহাজুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার,গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এম জাকীর হুসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধি প্রমুখ।