রাজবাড়ী'তে "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উপলক্ষে শহিদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি
অদ্য ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উপলক্ষে রাজবাড়ী জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আঃ গনি মিয়া'র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তার, পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম। তাঁরা শহিদ আঃ গনি-এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে শহিদ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ী'তে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মেলন ও সংবর্ধনা এবং গ্রাফিতি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়। উক্ত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উপহার এবং গ্রাফিতি চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা পুলিশ, রাজবাড়ী'র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত