ডেস্ক রিপোর্ট:: ক্রিকেট খেলার প্রেমে পরে নাম পরিবর্তন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের চাঁদ বাদশা (২৭)। বিশ্ব জয়ী অলরাউন্ডার ক্রিকেটারের নামের সাথে মিল রেখে চাঁদ বাদশা থেকে হয়েছেন সাকিব আল হাসান। উল্লেখ্য যে, সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার এবং টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে র্যাংকিং ধরে রেখেছেন। তিনি ইএসপিএন দ্বারা বিশ্বের ৯০তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। ২০২২ সাল পর্যন্ত, তিনি টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের এই ক্রিকেটার। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১২ হাজার রানের মালিক সাকিব। এছাড়া বাহাতি এই স্পিনার বল হাতেও যথেষ্ট কার্যকর। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে নিয়েছে ২১০ ও ২৬৯ উইকেট। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর আছে ৯২ উইকেট। চাঁদ বাদশা জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় টেলিভিশনে খেলা দেখে উনার বক্ত হয়ে যান, ২০১৪ সালে এসএসসি পাশ করেন, ২০১৬ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০২২ সালে স্নাতক সম্পন্ন করেন। ২০১৭ সালে থেকে বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা করে আসছেন উরফে সাকিব আল হাসান। সম্প্রতি মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল ম্যাচে গ্যালারীতে নিউজ২৪ চ্যানেলে সাক্ষাৎকারে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন তিনি। বিয়ে করে নিজের স্ত্রীর নামের অংশেও যোগ করেন তাছলিমা আক্তার শিশির। তার স্বপ্ন প্রিয় ক্রিকেটার আবারো দেশে আসবেন, ক্রিকেট খেলবেন।
মতামত