ছবি : "৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে শাল্লা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ।"
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ উপলক্ষে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ বিজয় র্যালির আয়োজন করে।
আজ মঙ্গলবার শাল্লা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে বিজয় র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আউয়াল, যুবদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাক, এবং সাগর আহমেদ, এরশাদ হোসেন, জুনেদ আহমেদ, কয়েছ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান ও ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমেই দেশে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে। এই দিনটি ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়, যা প্রতিবছর পালন করা হবে।”
মতামত