Charity For Humanity Foundation এর মানবিক কার্যক্রম
হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র রামাদান উপলক্ষে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রামাদান প্যাকেজ বিতরণ করেছে Charity For Humanity Foundation।
স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে চাল, ডাল, তেল, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন। আয়োজকদের মতে, রামাদানের সময় এসব পরিবারের খাদ্যসংকট লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের উপদেষ্টা সদস্য আনোয়ার হুসেন, ইউকে প্রবাসী ডা. ফাহমিদা হক ও দুবাই প্রবাসী পারভেজ আহমদসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আহমেদ জয়, দুলাল আহমেদ, অনিক আহমেদ, মোহাস্সির হোসেন, সিয়াম আহমেদ, তপু, মোজাম্মেল, লায়েক, নাহিদ, জুবায়ের, রিহাম ও জাবেদসহ অন্যান্য সদস্যরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা, ইউকে প্রবাসী তারেক আহমদ বলেন,
“রামাদান সহমর্মিতা ও দায়িত্ববোধের মাস। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন সম্মানের সঙ্গে সেহরি ও ইফতার করতে পারে। ভবিষ্যতেও মানবিক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, Charity For Humanity Foundation নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মতামত