ছবি : জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ
৫ই আগষ্ট,বলা যায় ২য় স্বাধীনতা আজ। জুলাই এর কোটা আন্দোলনকে ঘিরে শুরু হয়েছিল, এই গণঅভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে কোটা আন্দোলন কে ঘিরে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ গণঅভ্যতা সূচনা করেছিলো, সাধারণ জনতা,আমজনতা, রিক্সা চালক ড্রাইভার সবাই রাস্তায় নেমে কোটা আন্দোলনকে সমর্থন করেছিল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্যাপক ভূমিকা রেখেছিল, রক্তঝরা এই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারানো আমাদের রংপুরের গর্ব আবু সাঈদ, প্রাণ হারালো মুগ্ধ সহ শত শত ভাইয়েরা, লাঞ্ছিত হয়েছিল ছাত্রলীগের হাতে শত শত বোনেরা, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে গণ মিছিল ও সমাবেশ করে, এসব কথা বলেন, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার নেতারা। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখার আমীর, ও উপজেলা সেক্রেটারী সহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত