ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে ভোটগ্রহন।

প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে ভোটগ্রহন।

ছবি : ভোট কেন্দ্র।


প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। সকাল ৭:৩০ টা থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন সাধারণ ভোটাররা। উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী পরিবেশ পরিদর্শন করেছেন প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নরসিংদী তিন শিবপুর এর লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এবং আশেপাশের কেন্দ্র পরিদর্শন করে যানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ, আনসার এবং র‍্যাবের বিশেষ টিম। সাদা পোশাকেও নজরদারি চালাচ্ছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিকেলের দিকে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান, "আমরা প্রতিটি কেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অনিয়ম বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ভোটাররা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।" বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। এরপর পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে।