চিলাহাটির গর্বিত কৃতি সন্তান আসাদুজ্জামান রিফাত বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে যোগদান
চিলাহাটির সর্বউত্তরে উত্তর চিলাহাটি বিওপি বাজারসংলগ্ন এক নিভৃত এলাকা থেকেই আজ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হয়েছেন চিলাহাটির গর্বিত কৃতি সন্তান আসাদুজ্জামান রিফাত।
পিতা মোঃ আব্দুল হামিদ ও মাতা সাজেদা ইয়াসমিনের জ্যেষ্ঠ সন্তান রিফাত ছোটবেলা থেকেই মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। পড়াশোনার প্রতি তার একাগ্রতা, দৃঢ় মনোবল ও লক্ষ্য স্থির রাখার মানসিকতাই তাকে আজ এই গৌরবময় সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পূর্ব ভোগডাবুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ও পরিশ্রমী এই শিক্ষাজীবনের সফল পরিণতিতে তিনি বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে যোগদান করেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো চিলাহাটিবাসীর জন্য গর্বের বিষয়।
আমরা প্রত্যাশা করি, তিনি সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে চিলাহাটির নাম আরও উজ্জ্বল করবেন। তার এই সাফল্যে পরিবার যেমন আনন্দিত, তেমনি গর্বিত পুরো চিলাহাটিবাসী।
মতামত