যারা ১৭ বছর লুঙ্গির নিচে থেকে ৫ আগষ্টের পর প্রকাশ্যে এসেছে তাদের কোন দোষ নেই- সাভারে জাতীয় পার্টির প্রার্থী ইমতিয়াজ
মোঃ আবু তালহা
সাভার প্রতিনিধি :
যারা ১৭ বছর লুঙ্গির নিচে থেকে ৫ আগষ্টের পর প্রকাশ্যে এসেছে তাদের কোন দোষ নেই? যত দোষ জাতীয় পার্টির? বলে সকলের প্রতি প্রশ্ন রেখে ঢাকা-১৯ (সাভার) এর নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষনাকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, তার দল এবং দলের চেয়ারম্যান যদি বাংলাদেশে রাষ্ট্রীয় কোন ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার প্রমাণ দিতে পারেন তবে স্বইচ্ছায় শাস্তি মেনে নেবে বলে জানান। তিনি এ সময় ৫ আগষ্টের পর নিজেদের আন্দোলনের পক্ষের শক্তি দাবি করে বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
তিনি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কঠোর হুশিয়ারি দেন এবং তার দল আগামী সরকার গঠন করলে বিভিন্ন অপরাধমুলূক কর্মকাণ্ডের জন্য বিচার করারও হুমকি দেন। তিনি গনভোটে না ভোটের পক্ষে সিদ্ধান্ত জানিয়ে সাভারের সমস্যা ও সমাধানে ৮টি অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এ সময় সাভার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. হামিদুর রহমান লাভলুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত