লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এর মধ্যে ৭টি ইউনিয়নে ধানের শীষ প্রতীক সুস্পষ্টভাবে প্রথম অবস্থানে রয়েছে। জরিপের এই ফলাফলের বিপরীতে একটি মহল পরিকল্পিতভাবে ধানের শীষের অবস্থান দুর্বল—এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বাস্তব চিত্র হলো—কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক সমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
নেতাকর্মীরা আরও বলেন, ধানের শীষ প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতীক এবং উত্তরবঙ্গের রাজনীতিতে সুপরিচিত ‘লৌহ মানব’ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের আদর্শ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীককে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় তারা সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কালীগঞ্জ উপজেলাবাসী উপযুক্ত সময় এলে ব্যালটের মাধ্যমেই অপপ্রচারকারীদের জবাব দেবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের পরিস্থিতি ও জনমতের প্রবণতা বিবেচনায় ধানের শীষের বিজয় ক্রমেই সন্নিকটে চলে আসছে।
মতামত