সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অ*ভি*যা*নে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আ*ট*ক

প্রিন্ট
ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অ*ভি*যা*নে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আ*ট*ক

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:৪৮

ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অ*ভি*যা*নে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আ*ট*ক ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার এবং লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৬শ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এই আলামতগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান নলছিটি উপজেলায় মাদক-দমন কার্যক্রমের অংশ। অভিযান পরিচালনা করে স্থানীয় জনজীবন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং অপরাধী চক্রের দৌরাত্ম্য রোধ করা লক্ষ্য। এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত যৌথ অভিযান চললে মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং যুবসমাজ নিরাপদ থাকবে।