সারাদেশ

Serve for Smile-এর উদ্যোগে কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার বিতরণ।

প্রিন্ট
Serve for Smile-এর উদ্যোগে কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার বিতরণ।

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৫২

Serve for Smile-এর উদ্যোগে কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার বিতরণ। ------------------------------------------- মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে Serve for Smile-এর ব্যবস্থাপনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট হাসপাতাল গেইট কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালে প্রতিবন্ধী ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার ও নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, বিজিএমই-এর পরিচালক ও Serve for Smile-এর প্রেসিডেন্ট সাইফুল্যাহ মনছুর বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়েই কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।যাদের টাকা আছে তারা টাকা দিয়ে চিকিৎসা নিবেন আর যারা টাকা দিতে পারবেন না,অসহায় তাদেরও চিকিৎসা করা হবে বিনা টাকায়। এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের এম ডি জনাব মিজানুর রহমান। কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক জনাব মনিরুল ইসলাম বকুল। বিশিষ্ট ব্যবসায় জনাব ইব্রাহীম খলিল জসিম। এবং অন্যান্য ব্যক্তিবর্গ।