আগামী ০৭ ফেব্রুয়ারি ঐতিহাসিক নীলফামারী জেলায় আগমন করতে যাচ্ছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান।
এই সফরকে কেন্দ্র করে ডোমারসহ পুরো নীলফামারী জেলায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আসন্ন নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির নেতা-কর্মীরা।
নীলফামারীর রাজনীতিতে এই দিনটি হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়।
মতামত