কোম্পানীগঞ্জে শীতার্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী ও অ্যালার্ট ফ্যাশন
আব্দুল আউয়াল
কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতে ইসলামী ও অ্যালার্ট ফ্যাশন লিমিটেডের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় দরিদ্র, অসহায়, এতিম, বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে মোট ১ হাজার ৬৫০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে কম্বল, চাদর, সোয়েটার, জ্যাকেটসহ বিভিন্ন ধরনের গরম কাপড় ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর শীত মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও শীতার্ত মানুষের কষ্ট লাঘব সম্ভব হচ্ছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, নায়েবে আমির আব্দুল্লাহ আল মামুন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী সৌরভ, কৃষি বিভাগের সভাপতি আব্দুল আজিজ কাওসার, ৫ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক, উপাধ্যক্ষ আহমেদ করিম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ওবাদুল হক সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুম দরিদ্র ও অসহায় মানুষের জীবনে চরম কষ্ট বয়ে আনে। এ সময় তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা মহান ইবাদতের শামিল।
অ্যালার্ট ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়
মতামত