নির্বাচনে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের জন্য প্রায় ২৫,০০০ থেকে ৪০,০০০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত গুরুত্বপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা এই ক্যামেরা পরিধান করবেন।দেশের সকল ৪২,৭৬১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যাতে প্রতিটি বুথের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।নিরাপত্তা আরও জোরদার করতে অন্তত ৪১৮টি নজরদারি ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া ‘ইলেকশন সিকিউরিটি অ্যাপ-২০২৬’-এর মাধ্যমে রিয়েল-টাইম মনিটরিং করা হবে।
উদ্দেশ্য: ভোট জালিয়াতি রোধ, ব্যালট ছিনতাই ঠেকানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মতামত