ছবি : সালথায় কলাবাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, রাত ৯:১৪
ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হিরা মনি উপজেলার ওই ইউনিয়নের বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী।
যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, ‘স্বামীর সঙ্গে ঝগড়া করে হিরামনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি।
ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুঁজছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মতামত