নলছিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান মুনির লাইভ( সাংবাদিক ) গ্রেফতার।
বরিশাল প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি শহর থেকে কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন নলছিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মুনির। তিনি একজন লাইভ (সাংবাদিক )হিসেবে ও পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে ঝালকাঠী থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এ ছাড়াও তার বিরুদ্ধে গ্রাম্য সহসল মানুষকে ঠকিয়ে টাকা আত্মসাত। নিউজের ভয়-ভীতি দেখিয়ে এবং গরিব অসহায়দের ভিডিও ফুটেজ লাইফে দেখিয়ে তার নিজের নামে টাকা এনে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এই লম্পট মুনিরের বিরুদ্ধে। সম্প্রতি তিনি বিএনপি'র বিপক্ষে অপপ্রচার চালানো সহ জামাত-শিবির কে লাইফে এসে উস্কানিমূলক উৎসাহিত করছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৫ই আগস্ট থেকে নলছিটি থেকে পালিয়ে কুয়াকাটায় গা ঢাকা দিয়ে থাকেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তিনি পুনরায় নলছিটি এসে পূর্বের ন্যায় লাইফে এসে বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছে। তার হাতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, শিক্ষক ও সরকারি কর্মকর্তা কর্মচারীগণ জিম্মি ছিল। কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও তার বিরুদ্ধে বানিয়ে রচনা করে লাইফে এসেছে চেঁচিয়ে মেচিয়ে মানুষকে হয়রানি করছিল । টাকা দিলে তার ফেসবুক থেকে লাইফ চলে যেত। টাকা না দিলে রেডিওর মত লাইভ চালিয়ে যেত এটাই ছিল তার নেশা ও পেশা। তিনি কাউন্সিলর থাকাকালীন অবস্থায় হাসপাতাল জামে মসজিদের গাছ বিক্রি করে আত্মসাৎ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে, তার দলীয় নলছিটির রানাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মাসুদুর রহমান সালামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা দায়ে আইসিটি মামলায় গ্রেপ্তার হয়েছিল। সে মামলায় কারা বরণ করেন তিনি। দৈনিক দক্ষিণের কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মো: খান মাইনুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপব্যচার করে লাইফে এসে সংবাদ পরিবেশন করে। এ ব্যাপারে খান মাইনুদ্দিন বরিশাল সাইবার আদালতে মামলা দায়ের করলে সে মামলা সত্য প্রমাণিত হওয়ায় জেলে প্রেরণ করে আদালত। যা সে সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপার হয়েছিল। তৎকালীন কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে অভিযোগে সাইবার মামলা হয়েছিল। সে মামলাও আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে। এছাড়াও মুনিরের বিরুদ্ধে ঝালকাঠি জেলা সহ বরিশাল আদালতে একাধিক মামলা রয়েছে।
বার্তা প্রেরক
মনির হোসেন
বরিশাল
০১৭১১-৪১৯৫২৬
মতামত