সারাদেশ

নীলফামারীর জলঢাকা উপজেলায় জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

প্রিন্ট
নীলফামারীর জলঢাকা উপজেলায় জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫৫

আব্দুর রউফ গাজী নীলফামারী জেলা প্রতিনিধি এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় হলরুমে এই শুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ত (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় গণশুনানির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জ্যোতিষ রায়, ডেমোক্রেসি ওয়াচের ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবুর রহমান,  উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব শিরিন আকতার আশা, সদস্য সাংবাদিক আবেদ আলী ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আকতারi।  গণশুনানিতে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা। এছাড়াও জনগণের সাথে জনপ্রতি ও সেবাদানকারী কর্মকর্তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ। কানাডিয়ার হাই কমিশন ও সুইজারল্যান্ড- দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে গণশুনানিতে স্থানীয় পর্যায়ের ৬০ জন অংশগ্রহণ করে।