বিপ্লব কুমার দাস।।নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গায় গন অধিকার পরিষদের আয়োজনে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার পৌরসদরের মডেল মসজিদ সংলগ্ন মোমেনা টাওয়ারে বিএনপি জোটের শরীক দল গনঅধিকার পরিষদের উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আপোষহীন দেশনেত্রী প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ, জাতি এবং গণতন্ত্রের মুক্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এতে গনঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতা- কর্মীরা অংশগ্রহন করেন। সভায় বক্তারা বলেন,"বেগম খালেদা জিয়া ছিলেন, আপসহীন আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে থাকবেন। তার অবদান ও মানুষের প্রতি যে ভালোবাসা ছিল দেশবাসী আজীবন তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। গনঅধিকার পরিষদের ভাঙ্গা উপজেলা আহবায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ অভি, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি সিকদার ফারুকুজ্জামান ছোট্ট, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী , পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, বিএনপি নেতা আলিয়াজ্জামান লাবলু, বিএনপি নেতা পলাশ মুন্সী, নেতা ছাত্রদল,যুবদল,কৃষক দল সহ বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ।
মতামত