সারাদেশ

সালথার রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রিন্ট
সালথার রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ছবি : সালথার রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, রাত ৯:১৭

বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সালথা দাখিল মাদ্রাসার মাঠে রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুর রহমান, আইয়ুব মাতুব্বর, রব মাতুব্বর, বাশার মাষ্টার, বেকু শেখ, মোঃ সিরাজ সহ আরো অনেকই। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ কামরুজ্জামান। দোয়া পরিচালনা করেন, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ত্যাগ এবং দেশের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।