ছবি : কেক কেটে কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, দুপুর ২:৩৭
আংশিক নয়, পুরো সত্য’ এই স্লোগানকে ধারণ করে অগণিত পাঠকের আস্থা ও ভালোবাসাকে পাথেয় করে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করে।
কালের কণ্ঠের প্রতিষ্ঠার ১৬তম বর্ষপূর্তিতে পত্রিকাটির সম্পাদক ও এর সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজের নির্বাচনী কার্যালয়ে কালের কণ্ঠের ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা উপজেলা প্রতিনিধির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তিনি আরো বলেন, আশা করছি, ২০২৬ সালে জাতীয় নির্বাচন নিয়ে দেশজুড়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরবে পত্রিকাটি।
অনুষ্ঠানের শেষাংশে কালের কণ্ঠের ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কালের কণ্ঠ ফরিদপুর জেলা প্রতিনিধি মো. নুর ইসলামের সভাপতিত্বে এবং সালথা-নগরকান্দা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, সালথা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান, সাংবাদিক মনির মোল্যা, সাইফুল ইসলাম মারুফ, জাকির হোসেন, শরিফুল হাসান, বিধান মণ্ডল প্রমুখ।
মতামত