সারাদেশ

সালথায় বিএনপির সাবেক সভাপতি কবির মিয়ার কবর জিয়ারত করলেন- শামা ওবায়েদ

প্রিন্ট
সালথায় বিএনপির সাবেক সভাপতি কবির মিয়ার কবর জিয়ারত করলেন- শামা ওবায়েদ

ছবি : সালথায় বিএনপির সাবেক সভাপতি কবির মিয়ার কবর জিয়ারত করলেন- শামা ওবায়েদ


প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৪৯

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। রবিবার (৪ জানুয়ারি) বিকালে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে কবির মিয়ার নিজ বাড়িতে কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দুআ করেন তিনি। পরে মরহুমের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, আতিয়ার রহমান কবির মিয়া সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি আমার বাবা কেএম ওবায়দুর রহমান সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি এখন আমাদের মাঝে নেই আমাদের কে ছেড়ে চলে গেছেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দুআ করি আল্লাহ তায়ালা যেন কবির চাচাকে বেহেশতের মেহমান বানান। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিন হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগে কে কোন দল করত সেগুলো আমাদের দেখা যাবে না। আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারে তাহলে আমরা ৩১ দফা দ্বারা দেশ পরিচালনা করব। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি গত ১৮ বছর আপনাদের পাশে আছি এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আমি আগামী নির্বাচনে নির্বাচিত হলে সালথা উপজেলায় আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলব।যাতে করে কারও দূরে গিয়ে কারও পড়তে না হয় চিকিৎসাসেবা নিতে সুবিধা হয়। বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস মো. চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা যুবদল নেতা এনায়েত হোসেন, আব্দুর রব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।