সারাদেশ

সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ আটক দুই

প্রিন্ট
সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ আটক দুই

ছবি : সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ আটক দুই


প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:৫৮

ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বল্লভদী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউসুফ মাতুব্বরকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে ও বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে এবং ইউসুফ মোল্যা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুছ মোল্যা ও ইউসুফ মাতুব্বরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।