সারাদেশ

এক বছর প্রচার চালিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সোহরাব

প্রিন্ট
এক বছর প্রচার চালিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সোহরাব

ছবি : এক বছর প্রচার চালিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সোহরাব


প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৫১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে দীর্ঘ এক বছর ধরে নির্বাচনীয় প্রচার-প্রচার আসছিলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেন। তবে অবশেষে দলীয় নির্দেশে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরে দাঁড়ালেন তিনি। আজ সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মাওলানা সোহরাব হোসেন নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।

উল্লেখ্য, মাওলানা সোহরাব হোসেন ফরিদপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রাথী হিসেবে দীর্ঘ এক বছর ধরে এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলেন। সভা-সমাবেশসহ নানা কর্মসুচি পালন করতে দেখা যায় তাকে। জানাজার নামাজসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা যেতো। তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোটের মাঠ থেকে সরে গেলেন তিনি।