সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালগঞ্জের ভীমখালীতে আয়োজিত আনন্দ মিছিলে অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিনসহ নেতৃবৃন্দ

প্রিন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালগঞ্জের ভীমখালীতে আয়োজিত আনন্দ মিছিলে অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিনসহ নেতৃবৃন্দ

ছবি : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালগঞ্জের ভীমখালীতে আয়োজিত আনন্দ মিছিলে অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিনসহ নেতৃবৃন্দ


প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৫, রাত ২:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

​বিকালে একটি বিশাল আনন্দ মিছিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন। তিনি বলেন, "তারেক রহমান দেশের ১৬ কোটি মানুষের শেষ আশ্রয়ের স্থল। তাঁর বীরোচিত প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।"

​ভীমখালী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোশারফ হোসেনের বলিষ্ঠ ভূমিকা ও প্রাণবন্ত উপস্থাপনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য হোসেন আলী এবং ইউনিয়ন যুবদলের সংগ্রামী-সভাপতি আফজাল হোসেন

​অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, নুরু ইসলাম, নজরুল, কালাম, আব্দুর রহিম ও আব্দুল্লাহ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এবং বক্তব্য রাখেন।

​বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।