সারাদেশ

সালথায় ডেভিল হান্ট ফেজ-২ এর গ্রেপ্তার এড়াতে আ’লীগের দুই নেতার পদত্যাগের নাটক

প্রিন্ট
সালথায় ডেভিল হান্ট ফেজ-২ এর গ্রেপ্তার এড়াতে আ’লীগের দুই নেতার পদত্যাগের নাটক

ছবি : সালথায় ডেভিল হান্ট ফেজ-২ এর গ্রেপ্তার এড়াতে আ’লীগের দুই নেতার পদত্যাগের নাটক


প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, রাত ৯:০৩

সারাদেশে শুরু হওয়া বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর পর ফরিদপুরের সালথা উপজেলায় গ্রেপ্তার এড়াতে নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।

‎আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজ নিজ এলাকায় নামমাত্র একটি ব্যানার টানিয়ে কথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন সালথা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বর এবং আওয়ামী লীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সদস্য জালাল মোল্লা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে তারা এলাকায় প্রভাব বিস্তার, দলীয় সুযোগ-সুবিধা গ্রহণ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দলীয় অবস্থান দুর্বল হয়ে পড়ায় এলাকায় প্রভাব ধরে রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই তারা হঠাৎ এই পদত্যাগের নাটক সাজিয়েছেন বলে অভিযোগ উঠেছে।