সারাদেশ

সালথায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

প্রিন্ট
সালথায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

ছবি : সালথায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ


প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:০২

ফরিদপুরের সালথায় ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়য়নের নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে ৫টি গ্রুপ করে মোট ১২টি গ্রুপে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মামুন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, হিসাব রক্ষণ অফিসার সাইদুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমুখ।