সারাদেশ

কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রিন্ট
কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৬

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বাদ মাগরিব বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার জন্য দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেনজেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস, বাঘাইছড়ি উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন নুরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন।