সারাদেশ

লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্প অর্পণ

প্রিন্ট
লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্প অর্পণ

ছবি : শহীদ মিনারে পুষ্প অর্পণ


প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১:৪২

নাটোর লালপুরের ০৭ ওয়ালিয়া ইউনিয়নের ধুপইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এ্যাড তাইফুল ইসলাম টিপুর নির্দেশে ১৬-ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে ০৭নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধুপইল শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও পুস্প অর্পণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল সাত্তার মৃধা, যুবদলের সাবেক সভাপতি মোঃ সামছুল আলম, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইদ্রিস আলী, মোঃ মাহাবুবুর আলম লিটন,উপজেলা মটোর চালক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিবুর রহমান উজ্জল, বিএনপি নেতা খাকছার আলী সরকার, মোঃ জেহের আলী,আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীগণ।

সর্বশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।