সারাদেশ

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথা থানা পুলিশের মহড়া

প্রিন্ট
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথা থানা পুলিশের মহড়া

ছবি : শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথা থানা পুলিশের মহড়া


প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৫, রাত ১২:২২

ফরিদপুরের সালথা থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রক্ষায় থানার নবাগত অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের ব্যতিক্রমী উদ্যোগ। 

সালথা থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচীকে ঘিরে থানা এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে মহড়া করেছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে সালথা থানা পুলিশের ৩০-৩৫ জন সদস্য নিয়ে মহড়া দেন সালথা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

এ সময় সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা মহড়ায় উপস্থিত ছিলেন।

সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ বাবলুর রহমন খান বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোন নেতাকর্মী কোনরকম নাশকতা করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে। সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে থানায় অফিসার ইনচার্জ এর রুমের দরজা সর্বদা খোলা থাকবে। পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। আমার থানায় এলাকায় কোন ফ্যাসিস্টের লোক কোন রকম কোন নাশকতার পায়তারা করলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।