সারাদেশ

নাটোর১ আসনে লিফলেট বিতরণ করছেন এ্যাড তাইফুল ইসলাম টিপু

প্রিন্ট
নাটোর১ আসনে লিফলেট বিতরণ করছেন এ্যাড তাইফুল ইসলাম টিপু

ছবি : লিফলেট বিতরণ


প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৫, রাত ১০:০৬

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নাটোর ৫৮/১ লালপুর বাগাতিপাড়া আসনে এ্যাড তাইফুল ইসলাম টিপু নির্বাচিত হলে যে কার্যক্রম গুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেবে তা লিখিত লিফলেট আকারে জনগণের মধ্যে ২৯/১১/২০২৫ ইং রোজ শনিবার বিতরণ করেন ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ।

এখানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সাত্তার মৃধা সাবেক সভাপতি ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ মাখলুকাত হোসেন সাবেক সাধারণ সম্পাদক ০৭নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ শামসুল আলম সাবেক সভাপতি ০৭নং ওয়ালিয়া ইউনিয়ন যুবদল, বিএনপি নেতা প্রফেসর মোঃ ইদ্রিস আলী, মোঃ কামরুজ্জামান সোহাগ সহ-সাংগঠনিক সম্পাদক নাটোর জেলা ছাত্রদল, সালাউদ্দিন গণী আহ্বায়ক লালপুর উপজেলা মোটর চালক দল, মোঃ জাকির হোসেন ইউপি সদস্য ০৭ওয়ালিয়া ইউনিয়ন ০১ ওয়ার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন মহিবুর রহমান উজ্জল, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ মিলন আলী, মোঃ বিজয়, মোঃ সিহাব,মোঃ মিন্টু আলী, মোঃ শাওন উদ্দিন, মোঃ খকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তারা উক্ত কার্যক্রম গুলো বাস্তবায়নে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন